ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিস্থ বাংলাদেশের হাি কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তাদের এই সাক্ষাৎ ঢাকার নতুন সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত বহন করে বলে মনে করছেন কূটনীতিক বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার সাক্ষাতের একাধিক ছবি পোস্ট করে ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিষয়ক অতিরিক্ত মহাপরিদপ্তর (এডিজিপিআই)। পোস্টে বলা হয়, যৌথ প্রশিক্ষণ উদ্যোগসহ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বাড়াতে গভীর সহযোগীতার সুযোগ নিয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাই কমিশনারের সাক্ষাৎ
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ৩০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Shah Alam Bhuiyan.
২ মাস আগেভারত তো হাসিনা রেজিমের সরাসরি বেনিফেসিয়ারী। হাসিনা রেজিমে বাংলাদেশের ডিজিএফআই, কেন্টনম্যান্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারত তাদের অফিস পরিচালনা করে করে একটা স্বাধীন দেশকে তাদের অধীনস্থ করার বন্দোবস্ত করেছিল।
সুতরাং এদের সাথে পূনরায় গুটো করার কোন কারন নাই।