ইরানের ড্রোন ও মিসাইল ঘাঁটিতে পৌঁছতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরানের ড্রোন ও মিসাইল ঘাঁটিতে পৌঁছতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল

ফন্ট সাইজ:

ইরানের সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ দপ্তর খাতাম আল আম্বিয়ার মুখপাত্র দাবি করেছেন, দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নাগালের বাইরে রয়েছে।
বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের সামরিক উৎপাদন এমন গোপন স্থানে পরিচালিত হয়, যার অবস্থান শত্রুরা জানে না এবং কোনোদিন জানতে পারবে না। তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দা তথ্য অসম্পূর্ণ।

মুখপাত্র সতর্ক করে বলেন, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার ড্রোন, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম লক্ষ্য করে হামলার যেকোনো প্রচেষ্টা ভুল হবে। তিনি দাবি করেন, যেসব স্থানে হামলার কথা বলা হচ্ছে, সেগুলো আসল গুরুত্বপূর্ণ স্থাপনা নয়।

তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তির পরিমাণ নির্ধারণ করার চেষ্টা করা অর্থহীন। তার ভাষায়, আগ্রাসন চালানো দেশগুলোকে শেষ পর্যন্ত এর মূল্য দিতে হবে। ইরান জানিয়েছে, তারা হামলার জবাব দিতে থাকবে এবং ভবিষ্যতে তাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী, বিস্তৃত ও ধ্বংসাত্মক হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন