ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান

যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি ইরান

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-কে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে কথিত পাঁচ দফা পরিকল্পনার খবরকে আরাগচি মিডিয়ার জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, আগ্রাসী শক্তিকে শাস্তি দেয়া এবং ইরানের ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

তার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন চলমান সংঘাতের প্রেক্ষাপটে সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে।

এর আগে বুধবার সকালে সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ইরান তার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ট্রাম্পের ওই দাবির পরই আরাগচি ওই দাবি প্রত্যাখ্যান করলো ইরান।

A R Sarker

২ মাস আগে

ট্রম্পের পক্ষে বর্তমান সব খবর মানুষ যাচাই বাছাই করা ছাড়া আর গ্রহন করছে না।

মন্তব্য করুন