ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরান। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব যুদ্ধবিরতির অনুরোধ করেছে। তবে তিনি ইঙ্গিত দেন, হরমুজ প্রণালি পুরোপুরি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এ প্রস্তাব বিবেচনা করবে না।
পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের প্রেসিডেন্ট (মাসুদ পেজেশকিয়ান) আগেরদের তুলনায় কম উগ্র ও বেশি বুদ্ধিমান। যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন। হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা, নিরাপদ ও বাধামুক্ত হলে আমরা তা বিবেচনা করব। একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এর আগে পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে। ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: ফক্স নিউজ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন