কুয়েতের একটি বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। এতে সেখানে থাকা একটি জ্বালানিবোঝাই ট্যাংকে আগুন ধরে যায়। সেই আগুন দাউ দাউ করে জ্বলছিল। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর ‘ইরান এবং তার সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন হামলার’ শিকার হয়েছে। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলেছে, জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশনের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি বলেন, এই হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলো লক্ষ্যবস্তু করা হয়। ফলে সেখানে ‘বড় ধরনের আগুন’ লেগে যায়। তিনি আরও জানান, জরুরি সেবাদানকারীদের দল ঘটনাস্থলে কাজ করছে।
কুয়েত বিমানবন্দরে হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১ এপ্রিল (বুধবার), ২০২৬, ১০ঃ০১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
