বিহারের নালন্দায় মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ৮, আহত বহু

বিহারের নালন্দায় মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ৮, আহত বহু

ফন্ট সাইজ:

বিহারের নালন্দা জেলায় একটি মন্দিরে প্রার্থনার সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৮ জন ভক্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, এ সময় বিপুল সংখ্যক ভক্ত মন্দিরে জড়ো হন। অতিরিক্ত ভিড় ও চাপাচাপির কারণে হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদদলনের ঘটনা ঘটে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতে ধর্মীয় অনুষ্ঠানে অতিরিক্ত ভিড়ের কারণে এমন দুর্ঘটনা নতুন নয়। অতীতেও মন্দিরে ভিড় সামলাতে না পেরে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

Kazi

২ মাস আগে

ভারতে প্রায়ই মন্দিরে এরকম ঘটনা ঘটে। এই পুনরাবৃত্তি বন্ধ করার কোন পদক্ষেপ সরকার বা মন্দির কর্তৃপক্ষ করছে না কেন ? জনগণ বা ভক্তদের মাঝে কেন কাণ্ড জ্ঞান নাই ।

মন্তব্য করুন