সৌদি আরব থেকে মার্কিন বাহিনীকে বের করে দেয়ার আহ্বান ইরানের

সৌদি আরব থেকে মার্কিন বাহিনীকে বের করে দেয়ার আহ্বান ইরানের

ফন্ট সাইজ:

সৌদি আরব থেকে মার্কিন বাহিনীকে বের করে দেয়ার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার রাতে তেহরানের প্রতিবেশী দেশটিকে এ আহ্বান জানান। তিনি বলেন, তারা তাদের দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দেয়। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, সৌদি আরবের রাজতন্ত্রকে সম্মান করে ইরান। এটিকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে। তার ভাষায়, আমাদের অভিযান শত্রু আগ্রাসীদের বিরুদ্ধে, যারা আরব বা ইরানি কারো প্রতিই সম্মান দেখায় না এবং কোনো নিরাপত্তাও দিতে পারে না। এখনই সময় মার্কিন বাহিনীকে বের করে দেয়ার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন