ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ)। কথিত মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে ইউরোপের কাউন্সিল জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভ্রমণ, সম্পদ জব্দ এবং ইরানের অভ্যন্তরীণ দমন-পীড়নে ব্যবহৃত হতে পারে এমন সরঞ্জাম। ইরানের ওপর ইইউ এর তরফে প্রথম নিষেধাজ্ঞা দেয়া হয় ২০১১ সালে। তখন থেকেই প্রতি বছর মেয়াদ বাড়িয়ে আসছে তারা।
সূত্র: আল জাজিরা।
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ইউরোপ
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৩০ মার্চ (সোমবার), ২০২৬, ৯ঃ২০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
