ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সোমবার তাদের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আইআরজিসি জানিয়েছে, শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে বড় ধরনের আঘাত হানার পর নিজেদের প্রতিরক্ষা অবস্থান শক্তিশালী করার সময় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ তিনি করেন। এ খবর দিয়েছে তাসনিম।
গত সপ্তাহে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছিলেন, তাদের সেনাবাহিনী হামলা চালিয়ে ইরানের নৌবাহিনীর প্রধান তাংগসিরিকে হত্যা করে। তখন এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
বিবৃতিতে আইআরজিসি তাংসিরিকে একজন দায়িত্বশীল কমান্ডার হিসেবে শ্রদ্ধা জানিয়েছে। দ্বীপ ও উপকূলীয় অঞ্চলে ইরানের প্রতিরক্ষা ঢাল শক্তিশালী করার অভিযানের সময় তিনি আহত হন। এর আগে ইরানের পক্ষ থেকে চালানো বড় ধরনের প্রতিশোধমূলক হামলায় ইসরাইলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং একটি মার্কিন বিমান ভূপাতিত করার খবর পাওয়া গিয়েছিল।

হান্নান মিয়া
২ মাস আগেআল্লাহ তুমি রহম কর