আরব লীগের মন্ত্রী পর্যায়ের কাউন্সিল পরবর্তী মহাসচিব পদে সর্বসম্মতভাবে নাবিল ফাহমির নাম অনুমোদন করেছে। এ বিষয়ে সৌদি আরবে অনুষ্ঠেয় আরব সম্মেলনের ৩৫তম সাধারণ অধিবেশনে মহাসচিব পদে নাবিল ফাহমির প্রার্থিতা সমর্থনের সুপারিশ করা হয়।
উল্লেখ্য, নাবিল ফাহমি মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এ পদের প্রস্তাবিত মেয়াদ পাঁচ বছর। ১লা জুলাই ২০২৬ থেকে শুরু হবে এই মেয়াদ। এই সমর্থন আসে মন্ত্রী পর্যায়ের কাউন্সিলের এক বৈঠকে। সেখানে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেলাত্তি কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এই সিদ্ধান্ত আরব দেশগুলোর মিশরের অভিজ্ঞতার প্রতি আস্থা এবং যৌথ আরব কার্যক্রম এগিয়ে নেয়ার সক্ষমতার প্রতিফলন। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।
অন্যদিকে, প্রার্থী নাবিল ফাহমি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির প্রতি কৃতজ্ঞতা জানান তাকে এই পদে মনোনয়ন দেয়ার জন্য। তিনি আরব লীগের সদস্য দেশগুলোকেও ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রীদের ১৬৫তম বৈঠকে তার প্রতি সর্বসম্মত সমর্থনের জন্য।
ফাহমি বলেন, তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত গুরুত্ব ও সচেতনতার সঙ্গে গ্রহণ করছেন। কারণ বর্তমানে আরব বিশ্ব অভূতপূর্ব চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘনের মুখোমুখি। তিনি প্রতিশ্রুতি দেন যে, আরব লীগের মাধ্যমে তিনি এই আস্থা রক্ষা করবেন এবং সদস্য দেশগুলোর সঙ্গে পরামর্শ করে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করবেন, যাতে একটি নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। একই সঙ্গে আরব দেশগুলোর পারস্পরিক স্বার্থ ও উন্নয়নের পথ আরও সুদৃঢ় করা হবে।
আরব লীগের পরবর্তী মহাসচিব হিসেবে নাবিল ফাহমিকে সর্বসম্মত সমর্থন
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৩০ মার্চ (সোমবার), ২০২৬, ৩ঃ১২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Rafiqulislam
২ মাস আগেএসব লিগ ফীগের কাজটা কি? এরা কি করে? ফিলিস্তিনের মুসলিমদেরকে মেরে, হত্যা করে, ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দিয়েছে, দিচ্ছে এদের চোখের সামনে কি করলো এরা। এদের কোন ভুমিকা কেউ দেখেছে?