মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পেট্রলের দাম বেড়ে গেছে। এ জন্য ভোক্তাদের স্বস্তি দিতে জ্বালানি কর অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দেশটির অঙ্গরাজ্য ও অঞ্চলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন। বৈঠকে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সংকট মোকাবিলার একটি পরিকল্পনায় একমত হন তারা। বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রতি লিটার পেট্রোল বিক্রি করার সময় ৫২ সেন্ট বিক্রয়কর নেয়া হয়, যা আগামী তিন মাসের জন্য অর্ধেকে নামিয়ে আনা হবে। কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে সরকারের প্রায় ১.৭৫ বিলিয়ন ডলার ব্যয় হবে। আলবানিজ বলেন, আমরা জ্বালানির দাম কমাচ্ছি। কারণ আমরা বুঝি অস্ট্রেলিয়ার মানুষ গুরুতর চাপের মধ্যে রয়েছে।
জ্বালানিকর অর্ধেক করছে অস্ট্রেলিয়া
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৩০ মার্চ (সোমবার), ২০২৬, ১১ঃ২৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
