দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে ইসি সচিব সাংবাদিকদের এসব তথ্য জানান।
সারাদেশে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৬৫১টি। এরমধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের প্রতিবেদন ইসিতে জমা হয়েছে।
এর আগে, দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রের প্রতিবেদন জমা হয়েছিলো ইসিতে। প্রতিবেদন পাওয়া কেন্দ্রগুলোতে দুপুর ১২টার মধ্যে ভোট প্রদানের হার ছিলো ৩২ দশমিক ৮৮ শতাংশ।
