উত্তর প্রদেশের বারাবাঙ্কিতে শনিবার ২৫ বছর বয়সী এক আইসক্রিম বিক্রেতাকে শিরচ্ছেদ করা হয়েছে। অভিযুক্ত ৫০ বছর বয়সী এক ব্যক্তি প্রথমে তার গলা কেটে মাথা আলাদা করে। এরপর সেই কাটা মাথা নিজের বাড়িতে নিয়ে স্বাভাবিকভাবে রান্না শুরু করে। এ ঘটনায় তোলপাড় চলছে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, ঘটনাটি বারাবাঙ্কি জেলার পারসাওয়াল গ্রামে ঘটে। নিহত ব্যক্তির নাম বাবলু। তিনি প্রতিদিনের মতো ওই গ্রামে আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন। কাজ করার সময় স্থানীয় বাসিন্দা শংকর যাদবের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে শংকর যাদব একটি ধারালো অস্ত্র (দা) দিয়ে বাবলুর ওপর হামলা চালায়। সে প্রকাশ্যে তার গলা কেটে মাথা আলাদা করে ফেলে। এরপর ঘটনাস্থল ত্যাগ না করে কাটা মাথাটি তুলে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়িতে গিয়ে সে রান্না শুরু করে, যেন কিছুই ঘটেনি। খবর পেয়ে পুলিশ সুপার অর্পিত বিজয়বর্গীয়ার নেতৃত্বে বিপুল পুলিশ বাহিনী গ্রামে যায়। তারা এলাকা ঘিরে ফেলে এবং শংকর যাদবের বাড়িতে অভিযান চালায়। বাড়িতে ঢুকে পুলিশ দেখতে পায়, অভিযুক্ত ব্যক্তি রান্না করছে এবং পাশেই বাবলুর কাটা মাথা পড়ে আছে। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে, হত্যায় ব্যবহৃত অস্ত্র জব্দ করে এবং কাটা মাথাটি উদ্ধার করে। বাবলু ছিলেন তিন ভাইয়ের মধ্যে বড়। তিনি দিনমজুরি ও আইসক্রিম বিক্রি করে পরিবার চালাতেন। তার স্ত্রী ও দুই ছোট সন্তান গভীর শোকে ভেঙে পড়েছেন। এই ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার আরও তদন্ত অব্যাহত রয়েছে।
শিরশ্ছেদ করে মাথা বাড়িতে নিয়ে রান্না শুরু!
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২৯ মার্চ (রবিবার), ২০২৬, ১ঃ১৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

আজিজুল হক
২ মাস আগেবাবুল মিয়া অথবা বাবুল শেখ রাষ্ট্রীয় পলিসির শিকার।