ঢাকার ১৩টি আসনে ১৫ শতাংশ ভোট পড়েছে

দুপুর ১২টা পর্যন্ত

ঢাকার ১৩টি আসনে ১৫ শতাংশ ভোট পড়েছে

ফন্ট সাইজ:

জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকার ১৩টি সংসদীয় আসনে ১৪ দশমিক ৭৬ শতাংশ ভোট পড়েছে। আসলগুলো হলো-ঢাকা ৪,৫,৬,৭,৮,৯,১০,১১,১২,১৪, ১৬, ১৭ ও ১৮। আজ দুপুরে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, ঢাকার ওই ১৩টি আসনে সবচেয়ে বেশি ভোট পড়েছে ঢাকা ৬ আসনে। এই আসনে ১০০টি ভোটকেন্দ্র রয়েছে। আসনটিতে ১৭ শতাংশ ভোট পড়েছে। আর সবচেয়ে কম ১১ শতাংশ ভোট পড়েছে ঢাকা ১২ আসনে। ঢাকার ওই ১৩ আসনে ৫২ লাখ ৪৫ হাজার ২৬১ জন ভোটার রয়েছেন। এখন পর্যন্ত ভোট দিয়েছেন ৭ লাখ ৭৪ হাজার ১৮৩ জন ভোটার।

সোহাগ

৪ মাস আগে

এটা কোন কথা

মন্তব্য করুন