সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জি. ইশরাক হোসেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৩ মিনিটে টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট দিয়েছেন তিনি। ভোটদান শেষে ইশরাক হোসেন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তবে টিকাটুলির অভয় দাস লেনের কেন্দ্র শহীদ নবী স্কুল পরিদর্শনে এসে ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, এই কেন্দ্রে একটি ঘটনা ঘটেছে। এখানে একজনের ভোট আরেকজন দিয়ে গেছে। যদিও প্রিসাইডিং অফিসার অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে বিষয়টি দেখেছেন। এটা মিসটেক হতে পারে। অথবা কাগজপত্রের জটিলতায় হতে পারে। তবে প্রিসাইডিং অফিসার কিংবা সেনা সদস্যরা যিনি আছেন তারা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন।
কেন্দ্র পরিদর্শনে এসে ইশরাক হোসেনের অভিযোগ
স্টাফ রিপোর্টার
অনলাইন
৪ মাস আগে
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
