ভোট উৎসব, উত্তেজনা, ৩০ শতাংশ ভোট প্রদান

ঢাকা-৮/মির্জা আব্বাস মহিলা কলেজ

ভোট উৎসব, উত্তেজনা, ৩০ শতাংশ ভোট প্রদান

ফন্ট সাইজ:

আগে থেকেই আলোচনায় ছিল ঢাকা ৮ আসন। এই আসনে প্রচারণার সময় থেকে নানা ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তার বাস্তবতা আজ ভোটগ্রহণের দিনও দেখা গেল। এখানে দুইজন মোটাদাগে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আরেকজন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী। এই আসনের মির্জা আব্বাস মহিলা কলেজে টান টান উত্তেজনা বিরাজ করছে ভোটার ও প্রার্থীদের সমর্থকদের। ঢাকার অন্যান্য আসনের ভোট কেন্দ্রের চেয়ে এই আসনে একটু ভিন্নতা দেখা গেছে। এখানে ভোট উৎসব চলছে, তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন তিনটি কেন্দ্রে মোট ৯২৩০ জন ভোটার রয়েছেন। এরমধ্যে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত গড়ে ২৫ শতাংশ ভোট প্রদান করেছেন ভোটাররা।

সরজমিন দেখা যায়, এখানকার তিনটি কেন্দ্রে নারী-পুরুষ ভোটাররা লাইন ধরে দাঁড়িয়ে আছেন ভোট প্রদানের জন্য। তিনটি কেন্দ্রে যে বুথ গুলো স্থাপন করা আছে প্রত্যেকটি বুথের পোলিং এজেন্ট ও এজেন্টরা ব্যস্ত সময় পার করছেন। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি আরো বাড়ছে। বাইরে যেমন প্রার্থীদের সমর্থকদের ভিড় ভিতরেও ভোটারের লম্বা লাইন। এই কেন্দ্রে টানটান উত্তেজনাও বিরাজ করছে। নাসির উদ্দিন পাটোয়ারী এসে অভিযোগ করেছেন তার এজেন্টকে দেড় ঘন্টা ঢুকতে দেয়া হয়নি। আর মির্জা আব্বাস বলেছেন বহু বছর ধরে তিনি নির্বাচন করছেন কখনো গায়ের জোরে জয়ী হননি। তিনি এও বলেছেন এখন পর্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে।

শারমিন আক্তার নামে এক নারী ভোটার জানিয়েছেন, এই প্রথম ভোট দিচ্ছি। এত সুষ্ঠু এবং শান্তিতে ভোট দিতে পারবো চিন্তাও করিনি। ভোটকেন্দ্রে আসার আগ পর্যন্ত আমার নানা ধরনের চিন্তা কাজ করছিল। কিন্তু এখানে এসে খুব উৎসবের মধ্যে দিয়ে ভোট দিচ্ছি। শাহাদাত আলী নামে এক পুরুষ ভোটার বলেছেন দীর্ঘদিন ধানের শীষের প্রচারণা চালিয়েছি। আজ ভোট দিতে এসেছি। এখানে ভোটারের উপস্থিতি দেখে খুব ভালো লাগছে। এলাকার সব ভোটাররা এসে নির্ভয়ে ভোট দিবেন। রজব হোসেন নামে আরেক ভোটার বলেছেন, অনেক বছর পর ভোটের আমেজ পেলাম।

প্রিজাইডিং অফিসার ইমরান হোসেন বলেন আমাদের এখানে তিনটি কেন্দ্রে ৯ হাজারের বেশি ভোটার রয়েছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আশা করছি শেষ সময় পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে। আমার কেন্দ্রে এখন পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে।
প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, আমার কেন্দ্রে এখন পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন