ভোটকেন্দ্রে যেয়ে শুনি- আমার ভোট দেয়া হয়ে গেছে, উত্তেজনা

ভোটকেন্দ্রে যেয়ে শুনি- আমার ভোট দেয়া হয়ে গেছে, উত্তেজনা

ফন্ট সাইজ:

রাজধানীর ১৫ আসনে কাজীপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসেন শামীমা হোসেন।  এসে শোনেন তার ভোট দেয়া হয়ে গেছে।  পাশাপাশি তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে বলেও অভিযোগ জানান।

এরপর তিনি গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের নিয়ে ভোটকেন্দ্রে যান। এরপর দায়িত্বরত কর্মকর্তা বলেন, উনি আসার পর টিক চিহ্ন পাওয়া যায়। আমি ওনাকে দাঁড়াতে বলেছি। উনি সেখান থেকে চলে যান।

  দাবি উঠে দায়িত্বরত কর্মকর্তাকে সরিয়ে দেয়ার।  পড়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভোট কেন্দ্রের সামনে থেকে দু পক্ষকে সরিয়ে দেয়।  

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন