ইরানকে হামলার নিশানা শনাক্তে রাশিয়া সহায়তা করছে বলে দাবি করেছেন জার্মানির পররাষ্টমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল। তার দাবি ইউক্রেনে হামলা থেকে বিশ্বের চোখ সরাতেই নাকি যুক্তরাষ্ট্র-ইসরাইলের এই যুদ্ধকে কৌশল হিসেবে ব্যবহার করছেন ভ্লাদিমির পুতিন। ফ্রান্সে অনুষ্ঠিত জি ৭ এর বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন জার্মিানির পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, পুতিন ধূর্ততার সঙ্গে আশা করছেন যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ইউক্রেনে তার অপরাধ থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেবে। আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এ দুটি সংঘাত কতটা ঘনিষ্ঠভাবে জড়িত। রাশিয়া সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সহায়তা দিচ্ছে। ক্রেমলিনের তরফে জার্মান পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা।
হামলার নিশানা শনাক্তে ইরানকে সহায়তা করছে রাশিয়া: জার্মানি
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬, ৯ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Anwarul Azam
২ মাস আগেNothing more..