হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত, আহত ৪

ফন্ট সাইজ:

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরাইলি সেনা নিহত এবং আরও চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। একই দিনে এটি ছিল ইসরাইলি বাহিনীর দ্বিতীয় প্রাণহানি।

নিহত সেনার নাম সার্জেন্ট অ্যাভিয়াদ এলচানান ভোলানস্কি (২১)। তিনি ৭ম আর্মার্ড ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের সদস্য এবং জেরুজালেমের বাসিন্দা ছিলেন।

গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে এটি চতুর্থ ইসরাইলি সেনা নিহতের ঘটনা। ইরানে অন্যায়ভাবে হামলার প্রতিবাদে হিজবুল্লাহ তেল আবিবের দিকে রকেট ও ড্রোন হামলা শুরু করে।

এর আগে বৃহস্পতিবার ভোরে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে আরও এক আইডিএফ সেনা নিহত হওয়ার কথা জানায় ইসরাইলি সেনাবাহিনী।

দিনজুড়ে হিজবুল্লাহর হামলা অব্যাহত ছিল। সংগঠনটি ১০০টির বেশি রকেট ছোড়ে, যার মধ্যে উত্তরের শহর নাহারিয়ায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন গুরুতর আহত হন।

Zakiul Islam

২ মাস আগে

জায়ন বাদীদের নিরস্ত্র না করলে বিস্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে ।

Zakiul Islam

২ মাস আগে

জায়ন বাদীদের নিরস্ত্র না করলে বিস্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে ।

মন্তব্য করুন