ইরানের সঙ্গে শান্তি আলোচনার আবহ তৈরি হলেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি আরও বৃদ্ধির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হাতে সামরিক বিকল্পগুলো আরও শক্তিশালী করতে পেন্টাগন সেখানে অতিরিক্ত ১০ হাজার স্থলসেনা মোতায়েনের কথা বিবেচনা করছে।
প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, এই নতুন বাহিনীতে পদাতিক সৈন্য ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকতে পারে। বর্তমানে এই অঞ্চলে মোতায়েন থাকা প্রায় ৫ হাজার মেরিন সেনা এবং ৮২তম এয়ারবর্ন ডিভিশনের ২ হাজার প্যারাট্রুপারের সঙ্গে এই নতুন বাহিনীকে যুক্ত করার পরিকল্পনা চলছে।
সূত্র: আল জাজিরা।
মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থলসেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬, ৯ঃ২৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Zakiul Islam
২ মাস আগেবহির্বিশ্বে এটাই হবে যুক্ত রাষ্ট্রের শেষ যুদ্ধ ।উগ্র বাদী হেগসেথ, এবংউগ্র বাদী ইহুদীরা বিশ্ব সভ্যতাকে ধ্বংস করতে চায় । মার্কিন সৈনিক দের মনোবল ইতিহাসের সর্ব নিন্ম পর্যায়ে রয়েছে ।