হাদি হত্যায় গ্রেপ্তারকৃতদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি

হাদি হত্যায় গ্রেপ্তারকৃতদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি

ফন্ট সাইজ:

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ভারত থেকে দেশে ফেরাতে ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল রাজারবাগ পুলিশ লাইন্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যায় যারা অভিযুক্ত, তাদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। একবার চার্জশিট প্রদান করা হয়েছিল। সম্ভবত নারাজি দেয়ার কারণে পুনরায় তদন্ত হচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যে ভারতে প্রথমে দু’জন, পরে আরেকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের পুলিশ ফোর্স তাদেরকে গ্রেপ্তার করেছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসকে ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে অনুরোধপত্র পাঠিয়েছি, যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানাসহ অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করেছি।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকহানাদার বাহিনী যদি রাজারবাগে হামলা না করতো, তবে স্বাধীনতার ঘোষণা হয়তো আরও দু’-একদিন পরে আসতো। রাজারবাগের এই নৃশংস ঘটনাই বাঙালি জাতিকে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে ধাবিত করেছিল।

মন্ত্রী বলেন, ২৫শে মার্চ রাতে রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আরও কিছুদিন বিলম্বিত হতে পারতো। ওই হামলার পরপরই চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং পরবর্তীতে দ্বিতীয়বার তা তৎকালীন জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা করা হয় এবং এটাই প্রকৃত ইতিহাস। তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের ঘোষণার সূচনাপর্ব রাজারবাগের ঘটনাপ্রবাহের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পুলিশ সংস্কারে উন্নত দেশগুলোর সঙ্গে মতবিনিময় ও সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

janealam

৩ মাস আগে

very good

Mustafizur Rahman

৩ মাস আগে

Hadi murder case will embrace the same fate of Sagar-Runi murders.

মন্তব্য করুন