আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে সরকারি কর্মচারীসহ আটক ৫

ফন্ট সাইজ:

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মিছিল বের করার সময় এক সরকারি কর্মচারীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) ও আশিক মোহাম্মদ (২৪)। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মচারী বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল আচমকা মিছিল বের করেন। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে আমাদের টহলরত পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় ঘটনাস্থল থেকেই পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন সরকারি কর্মচারী রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

লিমা

৩ মাস আগে

আওয়ামী দের এসাহস কে যোগাচ্ছে? এদের শাস্তির ব্যবস্থা করুন তা না হলে এরা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে।

Mohsin

৩ মাস আগে

সুষ্ট তদন্ত সাপেক্ষে সরকারি কর্মচারী দোষী সাব্যস্ত হলে তাকে জেল-জরিমানা ও চাকরিচ্যুত করা হউক না হয় অদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনা অহরহ গঠিত থাকিবে।

Mohsin

৩ মাস আগে

সুষ্ঠু তদন্তে সাপেক্ষে সরকারি কর্মচারী দোষী সাব্যস্ত হলে তাকে জেল-জরিমানা ও চাকরিচ্যুত করা হউক প্রথম থেকে এই ধরনের ঘটনা লাগাম টেনে না ধরলে আদুর

Mohsin

৩ মাস আগে

সুষ্ট তদন্ত সাপেক্ষে সরকারি কর্মচারী দোষী সাব্যস্ত হলে তাকে জেল-জরিমানা ও চাকরিচ্যুত করা হউক প্রত

Faiz Ahmed

৩ মাস আগে

আমার জানা মতে সরকারি কর্মচারীরা ট্রেড ইউনিয়ন এর রাজনীতি করতে পারেন, আমাদের দলীয় রাজনীতি করা নিষিদ্ধ, তাই অতি অতিউৎসাহী হয়ে যারা এসবের সাথে নিজেকে জাহির করেন তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানাই। এই অতি উৎসাহীদের জন্যই "BAL" আজ যাদুঘরে যাওয়ার পথে।

Salah Uddin

৩ মাস আগে

সরকারি কর্মচারী নামধারী এই বদমাইশ কে রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার সাহেবের সময় ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে রূপ ব্যবস্থা নেয়া হয়েছিল সেই একই ধরনের ব্যবস্থা নেয়ার জন্য সরকারকে অনুরোধ করছি

মন্তব্য করুন