সিরাজগঞ্জে ৪ জনকে জরিমানা, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

আচরণবিধি লঙ্ঘন

সিরাজগঞ্জে ৪ জনকে জরিমানা, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল খায়েরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। বুধবার দিবাগত রাতে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রম্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী, সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর, ইউপি সদস্য নুর নবী ও ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন