নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পঅর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধারা, পুলিশ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা, বিএনপিসহ বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণ করেন- জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব আব্দুল ওয়াহাব রাশেদ, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক শিউলী রহমান তিন্নি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাইজিদ বিন মনছুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াছমিন।
এদিকে, জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। বিকাল ৩টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন, নরসিংদী-১ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সঞ্চালনা করেন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। উপস্থিত ছিলেন- রায়পুরা-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপি’র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, এডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, ফাইজুর রহমান, খবিরুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক শাহাজান মল্লিক, এম এন জামান, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, মাজহারুল হক টিটু ও ভিপি তোফাজ্জল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, উপদেষ্টা হযরত আলী ভূঁইয়া, শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক একেএম জাহাঙ্গীর আলম বাদল, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, সহ-কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা কৃষকদল সভাপতি শফিকুল ইসলাম আপেল, সদস্য সচিব দীপক বর্মণ প্রিন্স, জেলা বিএনপি’র সদস্য আওলাদ হোসেন মোল্লা, সাইফুল ইসলাম সোহেল, রায়পুরা পৌর বিএনপি’র সভাপতি ইদ্রিছ আলী মুন্সি, সেক্রেটারি সাইফুল ইসলাম পলাশ, রায়পুরা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাখায়াত হোসেন সরকার, জেলা বিএনপি নেতা শাজাহান সরকার সুহাগ, জেলা মহিলা দল সভাপতি এডভোকেট উম্মে ছালমা মায়া ও সেক্রেটারি ছালমা আক্তার স্বপ্না, জেলা বিএনপি’র সদস্য মাহফুজুল ইসলাম, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল, সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, রায়পুরা উপজেলা বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহাবুর রহমান, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, সাবেক সভাপতি আসা আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম সরকার, রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজ প্রমুখ।
নরসিংদীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
নরসিংদী প্রতিনিধি
বাংলারজমিন
২ মাস আগে
২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ৫৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
