দিনাজপুরে মোটরসাইকেলের তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যু

ফন্ট সাইজ:

দিনাজপুরের কাহারোলে মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলায় আছমা-লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি এনায়েতুল করিম (৫০) পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার সাতোর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তারগাঁও ইউনিয়নের ইছাইল গ্রামে শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় কাহারোল আছমা-লতিফা ফিলিং স্টেশনে এনায়েতুল করিম লাইনে দাঁড়ান। ভিড় থাকায় দীর্ঘ সিরিয়ালে প্রখর রোদে অপেক্ষারত অবস্থায় তিনি হঠাৎ হিটস্টোকে অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে যায়। চিকিৎসক তাৎক্ষণিক ইসিজিসহ অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, তীব্র রোদে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় হিটস্টোক করে অসুস্থ হয়ে পড়েন এনায়েতুল। কাহারোল থানা সূত্র জানায়, মৃত এনায়েতুলকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন