ইরানি মধ্যস্থতাকারীদের ‘সিরিয়াস’ হতে বললেন ট্রাম্প

ইরানি মধ্যস্থতাকারীদের ‘সিরিয়াস’ হতে বললেন ট্রাম্প

ফন্ট সাইজ:

ইরানি মধ্যস্থতাকারীদের আরও ‘সিরিয়াস’ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমের এক বার্তায় ইরানি কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন তিনি।
ট্রাম্প দাবি করেছেন, ইরানি মধ্যস্থতাকারীরা একটি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ‘অনুনয়-বিনয়’ করছে। অথচ জনসমক্ষে তারা এমন বিবৃতি দিচ্ছে যে, তারা কেবল আমেরিকার দেয়া প্রস্তাবটি বিবেচনা করে দেখছে। ট্রাম্পের ভাষায় তাদের এই দ্বিমুখী আচরণ ভুল।

এদিকে পাকিস্তান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের তৈরি একটি ১৫ দফার পরিকল্পনা ইরানের কাছে পৌঁছে দিয়েছে। পাকিস্তান সরকারের মতে, ইরান বর্তমানে এই পরিকল্পনাটি খতিয়ে দেখছে।
আল জাজিরার এক প্রতিবেদনে এর আগে জানানো হয়েছিল, একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। তবে ওই সূত্রটি আল জাজিরাকে জানিয়েছে, মার্কিন পরিকল্পনাটি অত্যন্ত কঠোর এবং অযৌক্তিক।
সূত্র: আল জাজিরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন