ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরাইল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
এ খবর দিয়ে আল জাজিরা বলছে, যদি এই খবরটি সত্য হয় তাহলে তেহরানের জন্য এটি চরম আঘাত হবে। কেননা ইতিমধ্যেই দেশটি বেশ কয়েকজন সামরিক কমান্ডারকে হারিয়েছে। তাংসিরি ইরানের সামরিক বাহিনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। সাম্প্রতিক দিনগুলোতে তিনি ইসরাইলি এবং আমেরিকানদের উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সরাসরি হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার বিষয়েও কথা বলেছিলেন।
আইআরজিসি নৌ-কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৫ঃ৫৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
