একটি অহিংস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ সবাই মিলে যেন গঠন করতে পারি: জামায়াত আমির

একটি অহিংস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ সবাই মিলে যেন গঠন করতে পারি: জামায়াত আমির

ফন্ট সাইজ:

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি।’ বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘দোয়া করেছি, এই দেশের মানুষের ওপর আল্লাহ যেন শান্তি ও রহমত বর্ষণ করেন। আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে।’

তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের সর্বোচ্চ আচার, সবার মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম আমাদের বীর শহীদদের প্রতি।’

এ সময় দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

Kazi Belal

৩ মাস আগে

অহিংস আপনাদের মুখে শোভা পায় না।

Abdul Matin Sikder

৩ মাস আগে

এদের কোন কথাই বিশ্বাসযোগ্য নয়, এগুলি আগাগোড়া পুরোটাই ভয়ংকর মিথ্যায় ভরা ভারতপন্থি দেশবিরোধী এক মোনাফিকের দল,এরা গুপ্তলীগ। দেশের ক্রান্তিকালে শত্রুদেশের সাথে মিলেমিশে সর্বশক্তি দিয়ে এই জামাতীরা নির্বাচন বানচালের অপচেষ্টা করেছে, এরা দেশের চরম শত্রু।

Mustafizur Rahman

৩ মাস আগে

Who wants corruption free Bangladesh? Once you are in power, you act like a king and ignore all the corruptions of your own people.

সিরু

৩ মাস আগে

যেই জামাত ইসলাম নিজ দলের লোক ছাড়া ভিক্ষাও দেয় না, সেই জামাত ইসলাম গড়বে অহিংস বাংলাদেশ!
রাজাকারেরা ভাবছে বাংলাদেশীরা বলদ। ৮৬ বছরেও ক্ষমতায় যাইতে পারিস নাই, আগামী ১০০ বছরেও বাংলাদেশীরা রাজাকারদের ক্ষমতায় যাইতে দিবেনা?

জনতা

৩ মাস আগে

যারা ভোটের আগে দু’হাতে অবৈধ টাকা ছিটিয়ে ভোট কিনে, অবৈধ টাকার বন্যা বয়ে দেয়, তারা দুর্নীতি মূক্ত বাংলাদেশ গড়বে!

জনতা

৩ মাস আগে

সে জন্যই গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় ঢুকে জামায়াত নেতা-কর্মীদের অহিংস আচরণে ওসি আহত!

Sumon

৩ মাস আগে

এটা দেখার পরে হ্রদয়ে রক্তখরন হচ্ছে

মন্তব্য করুন