যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান দাবি করেছে তারা একটি মার্কিন এ-১৮ যুদ্ধবিমানে সফলভাবে আঘাত করে ভূপাতিত করেছে। এ বিষয়ে তেহরান একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায় একটি যুদ্ধবিমান মাঝ আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্রমশ উচ্চতা হারাচ্ছে। ইরানের প্রেস টিভি তাদের এক্স প্ল্যাটফর্মের অফিসিয়াল চ্যানেলে ভিডিওটি পোস্ট করে লিখেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা করেছে, তারা একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান সফলভাবে আঘাত করেছে। তবে পোস্টটিতে হামলার স্থান, ক্ষয়ক্ষতির মাত্রা বা পাইলটের অবস্থা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে ভিডিওতে দেখা যায়, একটি বিমান আকাশে উড়ছিল। হঠাৎ একটি আলোর ঝলক সেটিতে আঘাত করে। কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে মনে হয় এবং ধোঁয়ার মতো কিছু বের হতে দেখা যায়।
তবে ইরানের এই দাবি পরে মার্কিন বাহিনী নাকচ করে দেয়। তারা জানায়, ইরান কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে পারেনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে পোস্ট করে জানায়, ‘ভুল: ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করেছে, নতুন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে চাবাহারের ওপর একটি মার্কিন এফ/এ-১৮ যুদ্ধবিমানকে আঘাত করা হয়েছে। তবে সত্য হলো: ইরান কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে পারেনি।’
এটাই প্রথম নয়, যখন সেন্টকম ইরানের এমন দাবি প্রত্যাখ্যান করেছে। গত সপ্তাহেও ইরানি গণমাধ্যম দু’বার দাবি করেছিল যে আইআরজিসি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেন্টকম সেই দাবি খণ্ডন করে জানায়,
‘অপারেশন এপিক ফিউরি’তে মার্কিন বাহিনী ৮০০০-এর বেশি যুদ্ধ মিশনে বিমান পরিচালনা করেছে। ইরান কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে পারেনি।
ইরান আরও দাবি করেছে, তারা একটি মার্কিন এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করেছে। ওই বিমানটি ইরানের আকাশসীমায় অভিযানের সময় আঘাতপ্রাপ্ত হয়ে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করে। মার্কিন কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন এবং বিষয়টি তদন্তাধীন। তবে তারা এটিকে সরাসরি শত্রুপক্ষের হামলার ফল বলে নিশ্চিত করেনি।
মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ৩০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

nahidul
২ মাস আগেalhamdulliah