শ্যামনগরে স্থানীয় জলবায়ু সংকট সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন

শ্যামনগরে স্থানীয় জলবায়ু সংকট সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর অভিজ্ঞতা, প্রস্তাবিত সমাধান এবং সরকারের প্রতি করণীয় দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার শ্যামনগর পাবলিক লাইব্রেরির হল রুমে স্থানীয় জনগোষ্ঠী ও বারসিকের যৌথ আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রান্তিক কৃষাণী লতা রানী। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সুন্দরবনঘেঁষা উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সংকট যেমন লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, কৃষি উৎপাদন হ্রাস, নদী ভাঙন, জীবিকায়নে অনিশ্চয়তা এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব তুলে ধরা হয়। এসব সংকট দীর্ঘদিন ধরে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় মারাত্মক প্রভাব ফেলছে এবং টেকসই সমাধান না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে বেশকিছু বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব করা হয়। এর মধ্যে রয়েছে পানি ব্যবস্থাপনার উন্নয়ন, খাল-নদী পুনঃখনন, লবণাক্ততা সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে সরকারের কাছে কয়েকটি জন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, উপকূল উন্নয়ন মন্ত্রণালয়, উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ জলবায়ু বাজেট বরাদ্দ, নিরাপদ পানির টেকসই ব্যবস্থা নিশ্চিত করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর জলবায়ু নীতি বাস্তবায়ন। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন স্থানীয় লোকায়ত জ্ঞানের রাষ্টীয় স্বীকৃতি কীটনাশকের অবাধ বাজারজাতকরণ ও ব্যবহারের ওপর প্রশাসনের নজরদারিতে করপোরেট সিন্ডিকেট প্রতিরোধ ও কার্যকর নীতিমালা বাস্তবায়ন। কৃষকের জীবনমান উন্নয়নে প্রকৃত কৃষকদের বাছাই করে সরকারি প্রণোদনার ব্যবস্থার দাবি। এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীসহ সকলে আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন