পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পরে, প্রথম কর্মদিবসে আদালতে হাজিরা দিলেন ছাত্রদল নেতা জিয়া উদ্দিন বাসিত। সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতকে আদালতের বারান্দায় ঘুর ঘুর করতে দেখা গেছে। এসময় সংগঠনটির বেশকিছু নেতাকর্মীকে তার সঙ্গে দেখা গেছে।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে কয়েকটি মিথ্যা মামলার প্রেক্ষিতে তিনি এ হাজিরা দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০শে অক্টোবর অস্ত্রমামলা, বিস্ফোরণ, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একাধিক মামলার প্রধান আসামি হিসেবে জিয়া উদ্দিন বাসিতকে আদালতে প্রেরণ করা হয়। তার আগে ১৭ই অক্টোবর রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে তৎকালীন গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে ২ দিন গুম করে রাখে এবং বিভিন্ন স্থানে নিয়ে ক্রসফায়ার করার অপচেষ্টা চালানোর পর তৃতীয় দিন তাকে আদালতে উপস্থাপন করা হয়।
এসব মামলার কারণে তিনি প্রায় ১১ মাস কারান্তরীণ ছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেলেও মামলাগুলোর বিচার কার্যক্রম এখনও চলমান রয়েছে।
এ বিষয়ে তার সহযোদ্ধা জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আহমেদ রাহাত দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বিরুদ্ধে এসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিরোধী দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অত্যান্ত সক্রিয় থাকার কারণেই উনাকে অস্ত্র মামলার মতো বড় বড় মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।
ঈদের আনন্দের সময় পরিবার-পরিজনের সঙ্গে কাটানোর সুযোগ না পেয়ে তাকে আদালতের কার্যক্রমে অংশ নিতে হওয়ায় বিষয়টি সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
ঈদের চতুর্থ দিনেও হাজিরা দিতে আদালতে ছাত্রদল নেতা জিয়া উদ্দিন বাসিত
স্টাফ রিপোর্টার
দেশ বিদেশ
২ মাস আগে
২৪ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ১০ঃ৩৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
