কঙবাজারের চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের এক উপ-পরিদর্শকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে হারবাং বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়া পুলিশ অফিসার হলেন- হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই রূপন কান্তি দে (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে অভিযানে যায় হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম। অভিযান শেষে ফেরার পথে হারবাং বাসস্ট্যান্ডে অসুস্থতা অনুভব করলে এএসআই রূপন কান্তি দে দ্রুত বরইতলী এলাকার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এএসআই রূপন কান্তি দের নেতৃত্বে মাদক ব্যবসায়ী জুনাইদ (৪০)কে আটক করে পুলিশ। তাকে ধরে নিয়ে আসার সময় হঠাৎ রূপন করে মাটিতে লুটিয়ে পড়েন। তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, রূপন বড়ুয়া অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে কঙবাজার পুলিশ সুপার সাজেদুর রহমান বলেন, এএসআই রুপন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে স্ট্রোক জনিত কারণে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিথ্যা তথ্য প্রচারণায় সকলকে বিভ্রান্ত না হতে অনুরোধ করছি।
মাদকবিরোধী অভিযানে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে পুলিশ সদস্য
চকরিয়া (কঙবাজার) প্রতিনিধি
২৫ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
