নাইক্ষ্যংছড়িতে পরওয়ারকে প্রধান অতিথি করে জামায়াতের সভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি প্রফেসর মিয়া গোলাম পরওয়ার। গত সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা মডেল মসজিদের হল রুমে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর (ভা.) মুহাম্মদ আবু নাছেরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আব্দুচ সালাম আযাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বশর এবং বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক জেলা পরিষদ সদস্য এডভোকেট মুহাম্মদ আবুল কালাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রফিক বশরী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুল হক, উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক মাহমুদুল হক বাহাদুর, বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আমীর মাস্টার আব্দুল গফুর, বাইশারী ইউনিয়ন আমীর সেলিম উল্লাহ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ নুর ছাদেক, উলামা পেশাজীবী মিডিয়া বিভাগের নেতৃবৃন্দ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পরওয়ার মতবিনিময় সভায় বলেন, বিরোধী দলের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই উনারা সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছেন। প্রশাসক তো আগে ছিল। আপনি সাহস থাকলে ইলেকশন দেন। প্রশাসক দেন কেন? সরকারের প্রতি প্রশ্ন রাখেন তিনি।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন