ছুটির দিনেও গুলশানে বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খোঁজখবর নিয়েছেন বিভিন্ন সিটি করপোরেশনেরও। গতকাল প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানান। তিনি বলেন, ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গুলশান এভিনিউ’র বাসায় থেকে সরকারি জরুরি কাজ সেরেছেন। খোঁজখবরও নিয়েছেন কোথায় কী হচ্ছে? সারা দেশে খালখনন কর্মসূচিগুলোর অবস্থা কী, খাল খনন কাজ চলছে কি না- সেগুলো সম্পর্কে তিনি তথ্য নিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন, তদারিক হচ্ছে কিনা জানছেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাগাদা দিচ্ছেন। ঈদযাত্রায় খোঁজখবরও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। গত মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন, ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে করেছেন তিনি। মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। চলবে ২৩শে মার্চ পর্যন্ত।
ছুটির দিনেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
২৫ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

লিমা
২ মাস আগেএসব কি হাসিনার তাহাজ্জুদের প্রচার এর মত হল না? উনিতো উনার দায়িত্ব পালন করবেন ই।কিন্তু কেন যেন।।।।।।।