গণপরিবহনে জ্বালানি সংকট নেই, যাত্রীদের অভিযোগও কম: সড়ক পরিবহনমন্ত্রী

ফন্ট সাইজ:

গণপরিবহনে জ্বালানির কোনো সংকট নেই এবং যাত্রীদের অভিযোগের সংখ্যাও কম বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। জ্বালানির কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, ‘তারা তো সব ফুয়েল পেয়েছে! এই যে রাস্তায় দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবাই তো ফুয়েল পাচ্ছে। ফুয়েল ১৫ তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেইলেবল আছে। আমি এখনো পর্যন্ত জ্বালানি নিয়ে কোনো অভিযোগ পাচ্ছি না। আর যদি কেউ জ্বালানি না পেয়ে থাকেন, আমি মনে করি এখন তো খুব সহজ হয়েছে, আপনি অভিযোগ করতে পারেন। ১৬০৭ আমাদের হটলাইন নম্বর আছে, পুলিশ কন্ট্রোল রুমে ফোন করবেন, আমাকেও ফোন করতে পারেন, ফুয়েল পেয়ে যাবেন তাৎক্ষণিকভাবে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি, স্বল্পতা নেই- বলেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছেন। দু’-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে আরও ২০-৩০ টাকা কম নিচ্ছে। এখানে পুলিশ ও র‌্যাবের নিয়ন্ত্রণ কক্ষ, পর্যবেক্ষক দল আছে, সব জায়গায় ভাড়ার তালিকা টানিয়ে দেয়া হয়েছে। কেউ বেশি ভাড়া চাইলে অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেয়া হচ্ছে। পুলিশ-র‌্যাবের নিয়ন্ত্রণ কক্ষ ও পর্যবেক্ষক দল জানিয়েছে, খুব একটা অভিযোগ তারা পাননি উল্লেখ করেন শেখ রবিউল আলম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন