চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে শিমুল হোসেন কাজী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সংঘর্ষের খবর শুনে নিহত শিমুলের দাদা নাজিম উদ্দিন কাজী (৭০) স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামে ঈদের দিন দুপুর থেকে বিকাল পর্যন্ত কয়েক দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জেরে শনিবার (ঈদের দিন) গ্রামের লাল খাঁ গ্রুপের সঙ্গে কুবির কাজী গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে কুবির কাজী গ্রুপের শিমুল কাজী মারা গেলে অসুস্থ হয়ে পড়ের তার দাদা নাজিম কাজী। একপর্যায়ে তিনিও মারা যান। এ ঘটনায় হৃদয় হোসেন, বজলু হোসেন, আলেয়া বেগম, তরিকুল ইসলাম ও শফিকুল ইসলাম আহত হন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংঘর্ষে নাতি নিহত খবর শুনে দাদার মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৫ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
