‘মৃতপ্রায় জেলা পরিষদকে পুনর্জীবিত করতে চাই’

‘মৃতপ্রায় জেলা পরিষদকে পুনর্জীবিত করতে চাই’

ফন্ট সাইজ:

দেশের অন্যতম বৃহৎ জেলা ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম সভা করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন- বিগত সময়ের অনিয়ম, লুটপাট ও কমিশন বাণিজ্যের কারণে মৃতপ্রায় জেলা পরিষদকে আমি পুনর্জীবিত করতে চাই। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীদের ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জেলা-মহানগর ও উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানান ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে। সভায় জেলা পরিষদের প্রশাসক পদের এই দায়িত্বকে সাময়িক উল্লেখ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন- জেলা পরিষদ প্রশাসক পদের এই দায়িত্ব সাময়িক। এর আগে এদিন বেলা পৌনে ১১টায় জেলা পরিষদের প্রশাসক কক্ষে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানাতে ছুটে আসেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নবনিযুক্ত প্রশাসক রুকনুজ্জামান সরকার রুকনসহ জেলা ও মহানগর বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ।

পরে পরিষদের সভাকক্ষে বিদায়ী প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রশাসক পদে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম সভা করেন প্রিন্স। এতে প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদকে গণকল্যাণমুখী, শক্তিশালী প্রতিষ্ঠান এবং ময়মনসিংহকে আদর্শ জেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল হুদাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নয়া প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এ ছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের বিদায়ী প্রশাসক কাজী জিয়াউল বাসেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপীন চন্দ্র বিশ্বাস, মসিকের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল হুদা, নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, মসিকের পরিবহন শাখার জিএম রাজীবুল হাসান, উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন