ফুলপুরে এমপি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

ময়মনসিংহ-২ আসনে বিএনপিকে ঘিরে সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ’র মিথ্যা বক্তব্য ও বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফুলপুর উপজেলা বিএনপি। গত সোমবার বেলা ১২টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, ওয়াজেদুল ইসলাম, এনামুল হক বাবুল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি ময়মনসিংহ-২ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যসহ বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, সরকারি দলের প্রার্থী এবং সমর্থকরা প্রতিটি কাজে আমাদের বাধা দিচ্ছে। তারা মামলা-হামলা করছে। আমার সমর্থকদের আক্রমণ করছে।

যাহা ইতিমধ্যে উপজেলা বিএনপি’র দৃষ্টিগোচরে এসেছে। মুহাম্মদুল্লাহ এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বিএনপি’র ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমরা তার মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে তার বক্তব্য অনুযায়ী বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের কোন নেতা কাজে বাধা দিয়েছে তার সঠিক প্রমাণ প্রকাশের দাবি জানাই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন