পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনের আবাসিক এলাকা থেকে তাকে আটক করে কোস্টগার্ড।
কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রেজাউল করিমকে ব্যাগভর্তি টাকাসহ আটক করা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী বলেন, ‘কাজল মৃধা শহরের একজন বিশিষ্ট বালু ব্যবসায়ী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান।’
টাকাসহ আটকের ঘটনার সঙ্গে নির্বাচন ও বিএনপির দলীয় কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি।
কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
স্টাফ রিপোর্টার
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
