কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ফন্ট সাইজ:

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং ফেনী ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত রাতে কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অনেক মানুষের প্রাণহানি হয়। পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। আমি মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। হতাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না। রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

বার্তায় বলা হয়, তদন্তের মাধ্যমে এসব দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
ইতোমধ্যে তিনি দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার পাশাপাশি এই সব দুর্ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি।

জাকির হোসপন

২ মাস আগে

সুখ প্রকাশ করে কি দায় এড়াতে পারে সরকার

জাকির হোসপন

২ মাস আগে

সুখ প্রকাশ করে কি দায়এরাতে পারে সরকার

A N M Habibullah

২ মাস আগে

" বার্তায় বলা হয়, তদন্তের মাধ্যমে এসব দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।"
- এই তদন্তের রিপোর্ট যেন জনসম্মুখে প্রকাশ করা হয় জনাব প্রধানমন্ত্রী।

আব্দুল জব্বার

২ মাস আগে

শুধু শোক আর কত জানাবেন মাননীয়া প্রধানমন্ত্রী! এটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন পত্রিকা খুললেই ৪/৫ টি সড়ক রেল নৌ ইত্যাদি দুর্ঘটনার সংবাদ পাচ্ছি। আপনি আর কত এতিম শিশুদের দ্বায়িত্ব আর আহত নিহতদের ক্ষতিপূরন দিতে থাকবেন। সবই তো জনগণের ট্যাক্সের টাকায় পরিশোধ করতে হয়। তাই ঘুরেফিরে জনগণই সর্বদাই ক্ষতিগ্রস্ত। এই সকল নিত্যনৈমিত্তিক ঘটে যাওয়া দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন। সড়কের অব্যবস্থাপনা এখনই বন্ধ করুন।

মন্তব্য করুন