এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ

এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য এক লাখ টাকা করে বরাদ্দ করেছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থলটি রোববার দুপুরে পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে এক লাখ টাকা করে রেল থেকে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। এ ছাড়া কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে দেয়া হবে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। স্বাস্থ্যমন্ত্রীকেও নির্দেশনা দেয়া হয়েছে যে, যাদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া প্রয়োজন, তাদের সহায়তা করতে।

যাদের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান রেল প্রতিমন্ত্রী।

আবু বকর

২ মাস আগে

এক লাখ টাকা বেশি হয়ে গেলো নাহ? হাজার দিলেই তো মিটিয়ে যেত।

সিরাজুল ইসলাম

২ মাস আগে

দায়ীদের কঠিন শাস্তি চাই।

Mohsin

২ মাস আগে

রেল প্রতিমন্ত্রীর ঘোষণায় মৃত ব্যক্তির পরিবার কে এক লক্ষ টাকা দেওয়া হবে মন্ত্রীর এই ধরনের ঘোষণায় মনে হলো মৃত ব্যক্তির পরিবার কে উপহাস করা হলো তাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি অনুরোধ রহিলো এক একটা মৃত ব্যক্তি জন্য যেন দশ লক্ষ টাকা করে দেওয়া হউক।

সিরাজুল ইসলাম

২ মাস আগে

প্রায় সময়ই এই ঘটনা ঘটতেছে কিন্তু কোন সঠিক বিচার হচ্ছে না। দায়িত্বরত ব্যাক্তিরা বার বার গাফিলতি করে আর সাধারণ মানুষের প্রাণ যায়। এই সামান্য ক্ষতিপূরণ দিয়ে কি একটি পরিবার সারাজীবন চলতে পারবে?

No name

২ মাস আগে

মানুষের জীবনের মূল্য এক লাখ টাকা?? ছিঃ।

মন্তব্য করুন