ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার অভিযুক্ত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে কলকাতার বিধাননগর আদালতে তোলা হয়েছে। এর আগে তাদের ১৪ দিনের রিমান্ড শেষ হয়।
আদালতে তোলার আগে তাদের শারীরিক পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক ভিডিওতে দেখা যায় সাংবাদিকরা তাদের প্রশ্ন করছেন তারা হত্যাকাণ্ডে যুক্ত বা তাদের ফাঁসানো হয়েছে কিনা। তখন দুজন কোনো উত্তর দেননি।
এর আগে গত ৭ মার্চ রাতে ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। ৮ মার্চ তাদের স্থানীয় আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক।
ওদিকে গতকাল শনিবার ওসমান হাদি হত্যা মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন আদালত। এ সময়কালে তাকে জেলে গিয়ে জেরা করতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। আবার তাকে ৩ এপ্রিল আদালতে তোলা হবে।
হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও আলমগীরকে কলকাতার আদালতে তোলা হয়েছে
অনলাইন ডেস্ক
অনলাইন
২ মাস আগে
২২ মার্চ (রবিবার), ২০২৬, ১ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

সিরু
২ মাস আগে> আওয়ামীলীগের আছে শেখ মুজিব
> BNP র আছে জিয়াউর রহমান
> জামাত ইসলামের কে??? হাদি???