ইসরাইলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তাকেন্দ্রগুলোকে হামলা চালিয়েছে ইরান। এ খবর দিয়েছে আল-জাজিরা।
এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
তবে কোনো নিহতের খবর নিশ্চিত করেনি ইসরাইল। দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন। এ ছাড়া ডিমোনা থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এছড়া কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দক্ষিণ ইসরাইলের আরাদ শহরের বিধ্বস্ত একটি কক্ষ। ছবি: রয়টার্স
ইসরাইলের পাঁচটি শহরে ইরানের হামলা, ২০০ নিহতের দাবি আইআরজিসির
অনলাইন ডেস্ক
অনলাইন
২ মাস আগে
২২ মার্চ (রবিবার), ২০২৬, ৯ঃ১১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

M Anisur Rahman
২ মাস আগেDestroy USA!