সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মোশাররফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে মরদেহ গ্রহণ করে মোশারফের পরিবার। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও।
নিহত মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। তিনি কীর্ত্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ সৌদি আরবে আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশাররফ নিহত হন।
সৌদিতে আরবে ইরানের হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে
অনলাইন ডেস্ক
অনলাইন
২ মাস আগে
২০ মার্চ (শুক্রবার), ২০২৬, ১২ঃ২২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

মোহাম্মদ ইউসুফ আলী
২ মাস আগেতারেক জিয়ার উচিত, এ পরিবাদের প্রতি খেয়াল রাখা এবং আর্থিক সাহায্য করা