ঈদ উদযাপন করতে আজও গ্রামে ছুটছেন মানুষ। তবে ঈদযাত্রার শেষ দিনে স্বস্তিতেই গন্তব্যে যাচ্ছেন তারা। গাজীপুরের শিল্প অধ্যুষিত এলাকার মহাসড়কে নেই গত কয়েকদিনের মতো কোলাহল, নেই ভোগান্তির চিত্র। সড়কের গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলো অনেকটা যাত্রীশূন্য। তবে বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের অপেক্ষায় রয়েছে বিপুল সংখ্যক বাস। যত সংখ্যক বাস উত্তরাঞ্চল কিংবা উত্তরের পথে যাচ্ছে, তার চেয়ে বেশি সংখ্যক বাস যাত্রী নামিয়ে দিয়ে ফিরছে।
শেষ দিনের এই যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও যানজট নেই। একইভাবে উত্তরাঞ্চল ও উত্তরের পথের ট্রেনগুলোতোও কোনো ভোগান্তি নেই। আজ বৃহস্পতিবার ট্রেনে যাওয়ার সিডিউল ছিল না অনেকেরই। বিভিন্ন স্টেশনে স্বল্প সংখ্যক রেলযাত্রী থাকায় স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গতকাল বৃহস্পতিবার শিল্প অধ্যুষিত গাজীপুরের ৮৩৩টি পোশাক কারখানায় ছুটি হলে ঈদ উদযাপন করতে বিকালের মধ্যেই শহর ছেড়ে যান বেশিরভাগ শ্রমিক। এর আগের দু’দিন অন্যান্য বিভিন্ন পেশার নানা বয়সী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে ছুটে গেছেন।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধ্যে এবারের ঈদযাত্রায় ভোগান্তির মূল পয়েন্ট ছিল চন্দ্রা ত্রিমোড়। মূলত দুদিনে বেশিরভাগ গার্মেন্টস কারখানার ছুটি হওয়ায়, তুমুল বৃষ্টি এবং যাত্রী ওঠানামাকে ঘিরে যানবাহনগুলো উত্তরাঞ্চলের পথের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গিয়ে যানজটের কবলে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন থাকলেও বিপুল সংখ্যক যাত্রী এবং অতিরিক্ত গণপরিবহনের কারণে শৃঙ্খলা রাখতে কিছুটা হিমশিম খেতে হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছিল অনেকটাই যানজটমুক্ত। এই মহাসড়কের গাজীপুর অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট চান্দনা চৌরাস্তায় পরিবহনের বিশৃঙ্খলা ও পোশাক কারখানা ছুটির কারণে অতিরিক্ত সংখ্যক যাত্রী থাকায় দু’দিন কিছুটা বিরম্বনা হয়েছে।
ঈদ যাত্রা
গাজীপুরের দু’টি মহাসড়ক অনেকটাই ফাঁকা, আজও গ্রামে ছুটছেন মানুষ
ইকবাল আহমদ সরকার, গাজীপুর থেকে
অনলাইন
২ মাস আগে
২০ মার্চ (শুক্রবার), ২০২৬, ৯ঃ৫৬ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
