ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। কয়েক ডজন নাবিককে হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চলানো হয়েছে এমনটি বলছে ইরানের সামরিক বাহিনী। এ খবর দিয়েছে আল-জাজিরা।
ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ড্রোন দিয়ে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে।
যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র ‘বীরদের রক্তের বদলা’ এবং দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরাইলের এক বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন।
ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি ইরানের
অনলাইন ডেস্ক
বিশ্বজমিন
৮ মাস আগে
২০ মার্চ (শুক্রবার), ২০২৬, ৯ঃ০১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
