শুক্রবার নয়, শনিবারে ঈদ মালয়েশিয়ায়

শুক্রবার নয়, শনিবারে ঈদ মালয়েশিয়ায়

ফন্ট সাইজ:

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর আগামী শনিবার (২১ মার্চ ২০২৬) উদযাপিত হবে বলে নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ করে শনিবার ঈদ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা ‘বারনামা’ জানিয়েছে, শাওয়ালের চাঁদ দেখার জন্য নির্ধারিত দিন ১৯ মার্চ হলেও দেশের বিভিন্ন স্থানে চাঁদ দৃশ্যমান না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শনিবারকে ১ শাওয়াল ঘোষণা করে। মালয়েশিয়ার কিপার অব দ্য রুলারস সিল আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা প্রদান করেন। এর ফলে শুক্রবার নয়, বরং শনিবারই সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, ঈদের তারিখের ওপর নির্ভর করে অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, যদি ঈদ শনিবার (২১ মার্চ) হয়, তাহলে শুক্রবার (২০ মার্চ) অতিরিক্ত সরকারি ছুটি দেওয়া হতে পারে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে যেতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন