পেশোয়ার জালমিতে তিন টাইগারের মিলনমেলা

পিএসএল

পেশোয়ার জালমিতে তিন টাইগারের মিলনমেলা

ফন্ট সাইজ:

পাকিস্তান সিরিজে দারুণ পারফর্মেন্সের পুরস্কারটা দ্রুতই পেলেন তানজিদ হাসান তামিম। নাহিদ রানা ও শরিফুল ইসলামের পর পাকিস্তান সুপার লীগের (পিএসএল) পেশোয়ার জালমিতে যুক্ত হলেন ওপেনার তানজিদ হাসান তামিম। এতে করে আসন্ন পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬-এ, যা টুর্নামেন্টের ইতিহাসে নতুন রেকর্ড।

কিছুদিন আগে শেষ হওয়া পাকিস্তান সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স করেন তামিম। ওয়ানডে সিরিজের প্রথমটিতে অপরাজিত ৬৭ এবং শেষ ম্যাচে তুলে নেন সেঞ্চুরি (১০৭)। সেই পারফরম্যান্সের পুরস্কার পেশোয়ারে ডাক পেলেন এ টাইগার ওপেনার। ফ্র্যাঞ্চাইজিটিতে সতীর্থ হিসেবে দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলামকে পাচ্ছেন তিনি।

জানা গেছে, ২৬শে মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত পিএসএলে অংশ নেয়ার জন্য বাকিদের মতো তানজিদকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র (NOC) প্রদান করা হয়েছে। এবারের আসরে দল পাওয়া অন্য তিন বাংলাদেশি ক্রিকেটার হলেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন (লাহোর কালান্দার্স) এবং রিশাদ হোসেন (রাওয়ালপিন্ডি) পিন্ডিজ)।

আগামী ২৬শে মার্চ পিএসএলের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর ও হায়রাবাদ হিউস্টন। অর্থাৎ, আসরের প্রথম দিনেই মাঠে নামার সুযোগ রয়েছে দুই বাংলাদেশি তারকা মোস্তাফিজ ও পারভেজের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন