মেসির অনন্য মাইলফলকের ম্যাচে মায়ামির বিদায়

মেসির অনন্য মাইলফলকের ম্যাচে মায়ামির বিদায়

ফন্ট সাইজ:

লিওনেল মেসির অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি একটি কোহিনূর। তবে অধিনায়কের অনন্য দিনটি ম্লান হয়ে গেল ইন্টার মায়ামির বিদায়ের করুণ সুরে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর কেবল দ্বিতীয় ফুটবলার হিসেবে মেসি ছুঁলেন ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক। আজ কনকাক্যাফ চ্যাম্পিয়নস কাপের দ্বিতীয় লেগে ন্যাশভিল এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করে মায়ামি। তবে অ্যাওয়ে গোলের নিয়মে ছিটকে গেল ফ্লোরিডার ক্লাবটি।

মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের বয়স তখন ১০ মিনিট। গ্যালারিভর্তি দর্শক কিছু বুঝে ওঠার আগেই ডি-বক্সে বল পান মেসি। সেই চিরচেনা ভঙ্গিতে বাঁ পায়ের জাদুতে প্রতিপক্ষকে বোকা বানিয়ে বল জালে জড়াতেই ইতিহাস রচনা করেন আর্জেন্টাইন মহাতারকা। ১,১৪২তম ম্যাচে এসে ৯০০ গোলের শিখরে পা রাখেন তিনি। তার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর লেগেছিল ১,২৩৬ ম্যাচ। তবে বিরতির পর ম্যাচের চিত্র বদলে দেন ন্যাশভিলের ক্রিস্টিয়ান এস্পিনোজা। ১-১ গোলের সমতার পর একের পর আক্রমণ চালিয়েও আর গোলের দেখা পায়নি মেসিরা।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে হতাশা ঝরে কোচ হাভিয়ের মাসচেরানোর কণ্ঠে। তিনি বলেন, ‘খুবই কষ্টের একটি রাত। আমরা এগিয়ে গিয়েছিলাম, সুযোগও তৈরি করেছিলাম। তবে ভাগ্যের পরিহাসে গোল হজম করতে হলো। এই বিদায়ের দায়ভার সম্পূর্ণ আমার।’ ন্যাশভিল কোচ বি. জে. ক্যালাহান জয়ের দিন মেসিকে অভিনন্দন জানাতে ভোলেননি। সংক্ষেপেই বললেন, ‘৯০০ গোল! সে-ই সেরা।’

বার্সেলোনার ১৭ বছরের ক্যারিয়ারে মেসির গোল ৬৭২টি। প্যারিসে সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে করেন ৩২ গোল। ইন্টার মিয়ামির হয়ে করলেন ৮১টি এবং আর্জেন্টিনার জার্সিতে আছে ১১৫ গোল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন