হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি

হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি

ফন্ট সাইজ:

রাজধানীর হাতিরঝিল এলাকায় এবার ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে আরেকটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে দুর্বৃত্তরা ডি এল নেটওয়ার্ক অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে অফিসের দেয়ালে লাগে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঠিক কী কারণে সেখানে গুলি করা হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।

এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। ওইদিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।